আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিঙ্গাপুরে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের (আইএসআইএল) ২ সদস্য আটকের তথ্য প্রকাশিত হয়েছে।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোযলি বিন হামযা (৫০) ও মুহাম্মাদ উমার বিন মাহদি (৩৩) কে দায়েশে যোগদানে চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।
দায়েশে যোগ দিতে সিরিয়া সফরের পরিকল্পনায় ছিল ঐ ২ ব্যক্তি। তবে কোনরূপ পদক্ষেপ নেয়ার পূর্বেই সিঙ্গাপুর নিরাপত্তা বাহিনী তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে।
সিঙ্গাপুরে হামলার পরিকল্পনাকারী দায়েশের একটি চক্রকে ইন্দোনেশিয়া পুলিশ আটকের পর নড়েচড়ে বসে সিঙ্গাপুরের নিরাপত্তা বিভাগ। এ অবস্থায় দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ সম্প্রতি ইন্দোনেশিয়াসহ দক্ষিন-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে। এ অঞ্চলে তৎপরতা বৃদ্ধির পরিকল্পনা করছে সৌদি, তুরস্ক ও কাতারসহ বেশ কয়েকটি দেশের মদতপুষ্ট এবং মানবতা বিরোধী অপরাধে লিপ্ত তাকফিরি সন্ত্রাসী এ গ্রুপটির সদস্যরা।#